যদি তারা জানত!

১. সূরা আল-বাকারাহ (০২:১০২) وَلَوْ أَنَّهُمْ آمَنُوا وَاتَّقَوْا لَمَثُوبَةٌ مِّنْ عِندِ اللَّهِ خَيْرٌ ۖ لَّوْ كَانُوا يَعْلَمُونَ অনুবাদ: আর যদি তারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সওয়াব হতো অতি উত্তম; যদি তারা জানত!

২. সূরা আল-বাকারাহ (০২:১৮৪) أَيَّامًا مَّعْدُودَاتٍ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۚ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ ۖ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ ۚ وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ অনুবাদ: নির্দিষ্ট কয়েক দিন (রোজা)। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে কিংবা সফরে থাকবে, সে অন্য দিনগুলোতে এই সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা অত্যন্ত কষ্টকর, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। তবে যে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে সৎকাজ করবে তা তার জন্য কল্যাণকর। আর রোজা রাখা তোমাদের জন্য অধিকতর কল্যাণকর, যদি তোমরা জানতে।

৩. সূরা আল-বাকারাহ (০২:২৮০) وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ ۚ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ অনুবাদ: আর যদি ঋণগ্রস্ত ব্যক্তি অভাবী হয়, তবে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দাও। আর যদি তোমরা তা সদকা (ক্ষমা) করে দাও, তবে তা তোমাদের জন্য আরও বেশি কল্যাণকর; যদি তোমরা জানতে।

৪. সূরা আল-আনআম (০৬:৮১) وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُم بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا ۚ فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ অনুবাদ: আর তোমরা আল্লাহর সাথে যাকে শরিক করেছ আমি তাকে কীভাবে ভয় পাব? অথচ তোমরা আল্লাহর সাথে এমন কিছু শরিক করতে ভয় পাচ্ছ না যে বিষয়ে তিনি তোমাদের ওপর কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। সুতরাং দুই দলের মধ্যে নিরাপত্তা লাভের বেশি হকদার কে, যদি তোমরা জানতে?

৫. সূরা আত-তাওবাহ (০৯:৪১) انفِرُوا خِفَافًا وَثِقَالًا وَجَاهِدُوا بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ অনুবাদ: তোমরা অভিযানে বের হয়ে পড়ো হালকা কিংবা ভারী অবস্থায় এবং আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ করো। এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।

৬. সূরা আন-নাহল (১৬:৪১) وَالَّذِينَ هَاجَرُوا فِي اللَّهِ مِن بَعْدِ مَا ظُلِمُوا لَنُبَوِّئَنَّهُمْ فِي الدُّنْيَا حَسَنَةً ۖ وَلَأَجْرُ الْآخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ অনুবাদ: আর যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য হিজরত করেছে, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দেব। আর আখিরাতের পুরস্কার তো অনেক বড়, যদি তারা জানত!

৭. সূরা আন-নাহল (১৬:৪৩) وَمَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ إِلَّا رِجَالًا نُّوحِي إِلَيْهِمْ ۚ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ অনুবাদ: আর আপনার আগে আমি পুরুষদেরকেই রাসূল হিসেবে পাঠিয়েছিলাম যাদের কাছে আমি ওহী পাঠাতাম। সুতরাং তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা করো, যদি তোমরা না জানো।

৮. সূরা আল-আনবিয়া (২১:০৭) وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ إِلَّا رِجَالًا نُّوحِي إِلَيْهِمْ ۖ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ অনুবাদ: আর আপনার আগে আমি পুরুষদেরকেই রাসূল হিসেবে পাঠিয়েছিলাম যাদের কাছে আমি ওহী পাঠাতাম। সুতরাং তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা করো, যদি তোমরা না জানো।  

৯. সূরা আল-আনকাবুত (২৯:১৬) وَإِبْرَاهِيمَ إِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ ۖ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ অনুবাদ: আর ইব্রাহিমের কথা স্মরণ করো, যখন সে তার কওমকে বলেছিল, ‘তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁকে ভয় করো; এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’

১০. সূরা আল-আনকাবুত (২৯:৪১) مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا ۖ وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ ۖ لَوْ كَانُوا يَعْلَمُونَ অনুবাদ: যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাদের উদাহরণ মাকড়সার মতো, যে নিজের জন্য ঘর বানায়। আর ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো সবচেয়ে বেশি দুর্বল; যদি তারা জানত!

১১. সূরা আল-আনকাবুত (২৯:৬৪) وَمَا هَٰذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهْوٌ وَلَعِبٌ ۚ وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ অনুবাদ: আর এই পার্থিব জীবন তো আমোদ-প্রমোদ ও খেলাধুলা ছাড়া আর কিছু নয়। নিশ্চয়ই পরকালের আবাসই হলো প্রকৃত জীবন; যদি তারা জানত!

১২. সূরা আয-যুমার (৩৯:২৬) فَأَذَاقَهُمُ اللَّهُ الْخِزْيَ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ অনুবাদ: ফলে আল্লাহ তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার আস্বাদ গ্রহণ করালেন; আর আখিরাতের আজাব তো আরও অনেক বড়; যদি তারা জানত!

১৩. সূরা আস-সাফ (৬১:১১) تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي সَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ অনুবাদ: তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনবে এবং আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ করবে। এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।

১৪. সূরা আল-জুমুআহ (৬২:০৯) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَىٰ إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ অনুবাদ: হে মুমিনগণ! যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং কেনাবেচা বর্জন করো। এটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।

১৫. সূরা আল-কালাম (৬৮:৩৩) كَذَٰلِكَ الْعَذَابُ ۖ وَلَعَذَابُ الْآخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ অনুবাদ: আজাব এরূপই হয়ে থাকে; আর আখিরাতের আজাব তো এর চেয়েও অনেক বড়; 

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top