লেখালেখি…

লেখো।
লেখালেখি হলো এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দক্ষতা।
অথচ অদ্ভুত ব্যাপার হলো, কেউ তোমাকে এই দক্ষতা গড়ে তোলার জন্য কখনোই উৎসাহিত করবে না।
একটু ঠান্ডা মাথায় ভেবে দ্যাখো।
তোমার বন্ধুরা তোমাকে বই পড়ার পরামর্শ দেয়।
ভিডিও দেখতে বলে।
মুভি, শো, হাজার রকমের কন্টেন্ট।
পডকাস্ট শুনতে বলে।
গান শুনতে বলে।
যার প্রতিটার মূলেই কিন্তু আসল ভিত্তি হিসেবে লুকিয়ে আছে কেবলই ‘লেখালেখি’।
অথচ তোমার বন্ধুদের মধ্যে কয়জন তোমাকে কিছু লিখতে উৎসাহিত করেছে?
স্কুলজীবনের পর তারা নিজেরা কি তাদের লেখার দক্ষতাকে এতটুকুও শার্প করেছে?
একদমই না।
মানুষ লেখার পেছনের সেই সুনির্দিষ্ট পরিশ্রম বা শিল্পকে পুরোপুরি এড়িয়ে গিয়ে, কেবল লেখা থেকে তৈরি হওয়া ফলাফলগুলো গিলে খেতেই বেশি ভালোবাসে।
তাই লেখা শুরু করো। এটা চমৎকার এক শিল্প।
এমন এক ক্ষমতা, যা তোমার জীবনকে অগণিত উপায়ে প্রসারিত আর সমৃদ্ধ করে তুলবে।

#redpill

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top